হোম আন্তর্জাতিক বাবার কফিনের সামনে হাসিমুখে ফটোশুট মডেলের!
বাবার কফিনের সামনে হাসিমুখে ফটোশুট মডেলের!

বাবার কফিনের সামনে হাসিমুখে ফটোশুট মডেলের!

0
0

বাবার কফিনের সামনে আঁটসাঁট পোশাকে হাসিমুখে ছবি তুলেছেন এক ইনস্টাগ্রাম মডেল।আর তাতেই তিনি তোপের মুখে পড়েছেন। এই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হওয়ায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ডিলিট করে দেন ২০ বছর বয়সী এই মডেল।

বুধবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা জেইন রিভেরার বাবা গত ১১ অক্টোবর মারা যান। বাবার শেষকৃত্য অনুষ্ঠানে বাবার কফিনের সামনে আঁটসাঁট কালো রঙের ব্লেজার পরে হাসিমুখে পোজ দিয়ে ছবি তুলেছেন জেইন। এ সময় তার বাবাব কফিনের ডালাটি খোলা ছিল।

এই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন মডেল জেইন। এরপর জেইনের পোজ দেওয়া ছবির স্ক্রিনশট নিয়ে অনেকেই তা শেয়ার করেন। জেইনের এমন কাণ্ডে নেটিজেনরা তীব্র সমালোচনাও শুরু করেন।

এক নেটিজেন মন্তব্য করেছেন, দিন দিন মানুষ শিষ্টাচার বোধ ভুলে যাচ্ছেন। আরেকজন শেষকৃত্যের মতো অনুষ্ঠানে জেইনের আঁটসাঁট পোশাক পড়া নিয়ে বিরূপ মন্তব্য করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হওয়ার পর জেইন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দেন। পরে অবশ্য এনবিসি নিউজকে এভাবে ছবি তোলার পক্ষে সাফাই গেয়েছেন তিনি। জেইনের মতে তার বাবা বেঁচে থাকতে তাকে এভাবে দেখে খুশি হতেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *