হোম আন্তর্জাতিক ফেলে দেওয়া পলিথিন গায়ে জড়িয়ে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা
ফেলে দেওয়া পলিথিন গায়ে জড়িয়ে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা

ফেলে দেওয়া পলিথিন গায়ে জড়িয়ে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা

14
0

কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পার করছে যুক্তরাজ্য। প্রতিদিনি করোনা রোগীদের পরিচর্যার জন্য স্বাস্থ্যকর্মীদের কাজের সরঞ্জামাদির সংকট হচ্ছে।

করোনা ভাইরাসের কারণে মৃতের সংখ্যা বাড়ছে, যাদের অবস্থা সংকটময় তাদের জন্য দিনরাত কাজ করে যাচ্ছে হাসপাতালগুলো। কিন্তু স্বাস্থ্যকর্মীরা যথাযথ সাপোর্ট বা সরঞ্জাম পাচ্ছেন না বলে এক সাক্ষাতকারে উঠে আসে বেশকিছু তথ্য।

বিবিসির সাথে কথা বলতে রাজি হয় নাম প্রকাশ না করার শর্তে। বলেন, খাদের কিনারায় একটি হাসপাতাল রয়েছে। এই হাসপাতালের আইসিইউ এখন কোভিড-১৯ রোগীতে পরিপূর্ণ। যা যা মনে করা হচ্ছে অপ্রয়োজনীয় তার সব বন্ধ করে দেয়া হয়েছে, এমনকি তার মধ্যে আছে ক্যান্সার ক্লিনিক। বলেন, এখানে বিছানা, এন্টিবায়োটিক ও ভেন্টিলেটসহ আরও অনেক কিছুর সংকট রয়েছে। আমাদের এখানে ১৩ ঘন্টা করে কাজ করতে হয়। ভয়াবহ ব্যাপার হচ্ছে পিপিই- ব্যক্তিগত সুরক্ষা দেয়া সরঞ্জামের অভাব প্রকট, এমনও হয়েছে যে পিপিইর অভাবে ময়লা ফেলার পলিথিন, প্লাস্টিকের অ্যাপ্রোন ও স্কিইং করার চশমা পরে কাজ চালিয়ে নিচ্ছি আমরা।

তিনি আরও জানান, যথাযথ সুরক্ষা ব্যবস্থা ছাড়াই করোনা ভাইরাস আক্রান্ত হতে পারেন এমন ব্যক্তির থেকে ২০ সেন্টিমিটারের মতো দূরত্বে থেকে কাজ করছেন ডাক্তাররা, যেখানে সাধারণ মানুষকে বলা হচ্ছে ২ মিটার হতে হবে ন্যূনতম দূরত্ব।

(14)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *