হোম অন্যান্য নেত্রকোনার গুমাই নদীতে ট্রলারডুবি, ১১ জনের মরদেহ উদ্ধার
নেত্রকোনার গুমাই নদীতে ট্রলারডুবি, ১১ জনের মরদেহ উদ্ধার

নেত্রকোনার গুমাই নদীতে ট্রলারডুবি, ১১ জনের মরদেহ উদ্ধার

1
0

নেত্রকোনার কমলাকান্দার গুমাই নদীতে ট্রলারডুবির ঘটনায় এ পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরো অনেকে নিখোঁজ রয়েছে বলেও জানা গেছে। বুধবার সাড়ে ১০ টার দিকে উপজেলার বোড়কাপন ইউপির রাজনগর এলাকায় গুমাই নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

বোড়কাপন ইউপি চেয়ারম্যান একেএম হাদিছুজ্জামান জানান, সুনামগঞ্জের ধর্মপাশা থানার মধ্যনগর থেকে নেত্রকোনার ছাকুরাকোণা এলাকায় যাওয়ার পথে গুমাই নদীতে বালুবোঝাই একটি ট্রলারের সঙ্গে সংঘর্ষের পর যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা এলাকাবাসীর সহযোগিতা নিয়ে উদ্ধার কাজ শুরু করে।

কলমাকান্দার ইউএনও মো. সোহেল রানা জানান, বালুবোঝাই বড় নৌকার ধাক্কায় ৩৬ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে তৎপরতা চলছে।

সুনামগঞ্জের ধর্মপাশার মধ্যনগর থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, গুমাই নদীতে ট্রলারডুবির খবর পেয়ে তিনিও ঘটনাস্থলে যাচ্ছেন। নিহতদের বাড়ি মধ্যনগর থানার কামাউড়া গ্রামে বলে তিনি প্রাথমিকভাবে জেনেছেন।

(1)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *