হোম অনুসন্ধান অপরাধবার্তা ধামরাইয়ে মোটরসাইকেল চোর চক্র আটক
ধামরাইয়ে মোটরসাইকেল চোর চক্র আটক

ধামরাইয়ে মোটরসাইকেল চোর চক্র আটক

14
0

ধামরাই থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৪ জন বহু মামলার আসামি মোটরসাইকেল চোর চক্রের সদস্য আটক হয়েছে।

এরা হলেন নাজমুল হাসান মোল্লা (২৯), পিতা মন্নু মোল্লা সাং কানুটিয়া থানা মোহাম্মদ পুর জেলা মাগুরা, সে ধামরাই, আশুলিয়া, সাভার ও মানিকগঞ্জ এলাকার মোটরসাইকেল চোরাই চক্রের মুল হুতা এবং তাহার নামে একাধিক মামলা রয়েছে, সে ঢুলিভিটা জিতেন রাজবংশীর বাড়ির ভাড়াটিয়া। বাদশাহ ফরাজী (২৮) পিতা ইদ্রিস ফরাজী সাং বাগমারা, থানা রুপসা জেলা খুলনা, বিভিন্ন থানায় তাহার নামেও ৭টি মামলা রয়েছে ,আরো জানা যায় সে আট বছরের সাজাপ্রপ্ত আসামি। মোহাম্মদ সেলিম খান, (৩৪) পিতা গাফ্ফার খান, সাং মাথাভাঙ্গা থানা লবনচরা, জেলা খুলনা, তাহার নামেও একাধিক মামলা রয়েছে, এবং মোহাম্মদ রবিউল ফরাজী (২৪) পিতা ইদ্রিস ফরাজী সাং বাগমারা থানা রুপসা জেলা খুলনা সেও ২ টি মামলার আসামি, আসামিদের তথ্য অনুযায়ী আশপাশের থানার চোরির মামলার মোট ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে ধামরাই থানা পুলিশ।

গত শুক্রবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করেন এস আই ইবনে ফরহাদের নেতৃত্বে থানা পুলিশ। সংবাদ সম্মেলনে ধামরাই থানার অফিসার ইনচার্জ দিপক চন্দ্র সাহা সাংবাদিকদের জানান, ওদের কাছ থেকে ৫টি মোটরসাইকেল ও ১৩০০শ পুরিয়া হিরুইনসহ চুরি করা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ধামরাই থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

(14)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *