হোম জাতীয় দেশে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড
দেশে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড

দেশে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড

31
0

করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট ১৩১  জনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৫০৩ জন। এতে করোনায় মোট আক্রান্ত ৪ হাজার ৬৮৯ দাঁড়িয়েছে।

আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতর করোনা  সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ।

বুলেটিনে বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ২১টি প্রতিষ্ঠানে তিন হাজার ৬৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৭৭৬টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরও ৫০৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৬৮৯ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও চারজন, চারজনই পুরুষ এবং সবাই ঢাকার বাসিন্দা। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৩১ জনে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও চারজন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ১১২।

(31)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *