হোম অন্যান্য দীর্ঘ যানজটে কাহিল অবস্থা
দীর্ঘ যানজটে কাহিল অবস্থা

দীর্ঘ যানজটে কাহিল অবস্থা

0
0

তীব্র গরম আর দীর্ঘ সময় যানজটে নগরবাসীর কাহিল অবস্থা। দিন যতই গড়াচ্ছে, ঢাকায় তীব্র থেকে তীব্রতর হচ্ছে যানজট অফিস সময় শুরু হতেই রাজধানীর প্রায় প্রতিটি সড়কে গাড়ির দীর্ঘ জটলায় অসহনীয় হয়ে উঠছে জনজীবন।

কর্মঘণ্টার বাইরেও ঘণ্টার পর ঘণ্টা সড়কে অপেক্ষায় থাকছে রাজধানীবাসী। এই দুর্ভোগ যেন শেষ হওয়ার নয়। রোজায় ঢাকায় আরও তীব্র হয়ে উঠেছে যানজট।

এদিন রাজধানীর বনানী থেকে মহাখালী, সাতরাস্তা, মগবাজার এলাকার সড়কগুলোতে রয়েছে তীব্র যানজট। যানবাহনের চাপ আছে তেজগাঁও লিংক রোড, বেগুনবাড়িসহ তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ভেতরের সব গলিতে। মিরপুর-গাবতলী সড়কেও লম্বা সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *