হোম আন্তর্জাতিক থাইল্যান্ডের রাজা ২০ জন রক্ষিতা নিয়ে আইসোলেসনে
থাইল্যান্ডের রাজা ২০ জন রক্ষিতা নিয়ে আইসোলেসনে

থাইল্যান্ডের রাজা ২০ জন রক্ষিতা নিয়ে আইসোলেসনে

72
0
39

থাইল্যান্ডের বিতর্কিত রাজা মহা ভাজিরালংকর্ন জার্মানিতে এক বিলাসবহুল হোটেলে ‘সেল্ফ আইসোলেসনে’ অবস্থান করছেন। তবে ওই হোটেলে তার গুরুত্বপূর্ণ কর্মচারীরাও আছেন। সঙ্গে আছেন ২০ জন হারেম বা রক্ষিতা।

জার্মান গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৬৭ বছর বয়সী থাই রাজার কর্মচারীদের সঙ্গে ২০ জন হারেম এবং অসংখ্য চাকরবাকর আছেন। তবে থাই রাজার সঙ্গে তার চার স্ত্রীর কেউ আছে কিনা তা জানা যায়নি।

ইনডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, রাজা মহা ভাজিরালংকর্ন পুরো গ্র্যান্ড হোটেল সোনেনবিচল বুকিং দেন। রাজার এমন কর্মকাণ্ডে বেজায় খেপেছেন থাইল্যান্ডের বাসিন্দারা। দেশটির হাজার হাজার নাগরিক সামাজিক মাধ্যমে এর কড়া সমালোচনা করেছেন।

ইতোমধ্যে দেশটির টুইটারে ‘হোয়াই ডু উই নিড অ্যা কিং’ ট্রেন্ডের তালিকায় উঠেছে। থাইল্যান্ডে রাজার বিরুদ্ধে কেউ অপমান ও সমালোচনা করলে তাকে ১৫ বছরের জেল শাস্তি দেয়ার বিধান আছে।

ইতোমধ্যে থাইল্যান্ডে করোনা ভাইরাসে ১ হাজার ৩৮৮ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৭ জন।

 

(72)

39

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *