হোম আন্তর্জাতিক ট্রাম্পের কাছে ১ টি নয় আরও ৫টি বিষের চিঠি এসেছিল
ট্রাম্পের কাছে ১ টি নয় আরও ৫টি বিষের চিঠি এসেছিল

ট্রাম্পের কাছে ১ টি নয় আরও ৫টি বিষের চিঠি এসেছিল

0
0

অবাক করা বিষয় হল- কেবল একটি নয়, বিষাক্ত রাইসিনের ছয়টি চিঠি পাঠানো হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের কাছে।

দু’দিন আগেই হোয়াইট হাউজের ভেতর থেকে ট্রাম্পের কাছে পাঠানো বিষাক্ত রাইসিনের একটি চিঠি উদ্ধার করে মার্কিন গোয়েন্দারা। সেটি এসেছিল কানাডা থেকে।

অবশ্য এই চিঠির প্রেরক হিসেবে একজন নারীকে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে। কানাডার পুলিশ রবিববার মন্ট্রিলে তার অ্যাপার্টমেন্টে তল্লাশি চালায় এবং ছয়টি চিঠি পাঠানোর ব্যাপারে তথ্য পায়। অবশ্য ওই নারী কানাডা ও ফ্রান্সের দ্বৈত নাগরিক।

সোমবার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, চিঠির সংখ্যা মোট ছয়টি। তার মধ্যে একটি হোয়াইট হাউজে পৌঁছেছিল। বাকি পাঁচটি টেক্সাসে রয়েছে।

এ বিষয়ে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের কর্মকর্তা চার্লেস পইরিয়ের বলেছেন, আমরা বিশ্বাস করি মোট ছয়টি চিঠি পাঠানো হয়েছিল। তার মধ্যে একটি হোয়াইট হাউজে ঢুকেছিল। বাকি পাঁচটি টেক্সাসে রয়েছে। যে অ্যাপার্টমেন্ট থেকে চিঠির বিষয়ে তথ্য উদ্ধার করা হয়েছে সেখানে আটক হওয়া নারী থাকেন কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে এটার সঙ্গে তিনি যুক্ত আছেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *