হোম অনুসন্ধান অপরাধবার্তা টাংগাইলে অন্তঃসত্ত্বা ও শিশুকে কুপিয়ে হত্যা
টাংগাইলে অন্তঃসত্ত্বা ও শিশুকে কুপিয়ে হত্যা

টাংগাইলে অন্তঃসত্ত্বা ও শিশুকে কুপিয়ে হত্যা

6
0

টাংগাইলের ভাল্লুককান্দী এলাকায় সাত মাসের অন্তঃসত্ত্বা ও তার চার বছরের শিশু মেয়েকে জবাই ও কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।

জানা যায়, শনিবার রাত বারটার দিকে টাংগাইলের ভাল্লুককান্দী গ্রামে আল আমিনের বাড়ীতে একা পেয়ে ৭মাসের অন্তঃসত্ত্বা মা লাকী বেগম(২২) এবং তার চার বছরের শিশু মেয়ে আলিফাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা । কি কারণে এমন হত্যাকান্ড হয়েছে বা কারা কি জন্য করেছে তা জানা যায়নি।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য টাংগাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে টাংগাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানায়, শনিবার রাতে কে বা কাহারা তাদের বাড়িতে ঢুকে তাদেরকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। হত্যাকাণ্ডের সকল আলামত সংগ্রহ করা হয়েছে।
তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

(6)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *