হোম আন্তর্জাতিক জম্মু ও কাশ্মীরে ভোটগ্রহণ চলছে…
জম্মু ও কাশ্মীরে ভোটগ্রহণ চলছে…

জম্মু ও কাশ্মীরে ভোটগ্রহণ চলছে…

1
0

জম্মু ও কাশ্মীর ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে আজ (শনিবার) সকাল ৭টায়। চলবে দুপুর ২টা পর্যন্ত।

৩৭০ ধারা বাতিলের পর এই প্রথম নির্বাচন হচ্ছে জম্মু ও কাশ্মীরে। ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের (ডিডিসি) আট দফার নির্বাচনে জম্মু ও কাশ্মীরের মোট ২৮০টি আসনে ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ পর্ব শেষ হবে ১৯ ডিসেম্বর। ফলপ্রকাশ ২২ ডিসেম্বর।

আজ প্রথম দফায় মোট ৪৩ আসনে ভোটগ্রহণ হবে। ২৫টি কাশ্মীরে এবং ১৮টি জম্মুতে। মোট সাত লাখ বৈধ ভোটার এই পর্বে ভোট দিতে পারবেন।

৩৭০ ধারা অর্থাৎ বিশেষ মর্যাদা বাতিল হওয়ার পর এই প্রথম কোনো নির্বাচন হচ্ছে কাশ্মীরে। স্বাভাবিকভাবেই উপত্যকা তথা জম্মুতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন হয়েছে অতিরিক্ত ১৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

গুপকার জোটের অন্যতম নেত্রী মেহেবুবা মুফতি দাবি করেছেন, ভোটের আগে তাদের প্রার্থীদের সঠিকভাবে প্রচার করতে দেয়া হয়নি। যদিও নির্বাচন কমিশন সেই দাবি খারিজ করে দিয়েছে।

এদিকে ২০১৯ সালের আগস্টে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সময় গৃহবন্দি হওয়ার ১৪ মাস পর গত ১৩ অক্টোবর মুক্তি পেলেও জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে মেয়েসহ আবার গৃহবন্দি করা হয়েছে।

(1)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *