হোম বিনোদন জন্মদিনের অনুষ্ঠানে পরা লুঙ্গি বিতর্কে পরীমণির জবাব
জন্মদিনের অনুষ্ঠানে পরা লুঙ্গি বিতর্কে পরীমণির জবাব

জন্মদিনের অনুষ্ঠানে পরা লুঙ্গি বিতর্কে পরীমণির জবাব

0
0

নিজের নানা কর্মকাণ্ড দিয়ে একটু বিতর্ক তৈরি করতে যেন মজাই পান চিত্রনায়িকা পরীমণি। নায়িকা নতুন বিতর্কে পড়েছেন তার জন্মদিনের অনুষ্ঠানে পরা পোশাক নিয়ে। নেট দুনিয়ায় তার জন্মদিনের অনুষ্ঠানে পরা পোশাকের কড়া সমালোচনা করেছেন অনেকেই। দেশের শোবিজে গত কদিন ধরে এ বিষয়টি নিয়েই সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে।

গত ২৪ অক্টোবর ছিল পরীমণির জন্মদিন। দিনে তিনি অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কেক কেটেছেন। রাত উদ্যাপন করেছেন পাঁচতারকা হোটেলে। রাতের সেই পার্টিতে পরীর পরনে ছিল লাল রঙের শার্ট ও সাদা লুঙ্গি। কাছা দেয়ার ভঙ্গিমায় লুঙ্গি ফোল্ডিং করে আপনজনদের সঙ্গে নেচে-গেয়ে জন্মদিন উদ্যাপন করেন নায়িকা। টিভিপর্দা ও ইউটিউবের কল্যাণে তা নেটিজেনদের কাছে পৌঁছানোর পরই নায়িকাকে নিয়ে শুরু হয় বিতর্ক।

এবার ফেসবুকের মাধ্যমে সেই সমালোচনার জবাব দিলেন পরী। নায়িকা লিখেছেন, “এই যে আমি ‘গুণিন’-এর শুটিং থেকে একটু ছুটি নিয়ে এসে বার্থডে সেলিব্রেশন, সারা দিন বাচ্চাদের নিয়ে হই-হুল্লোড়, সন্ধ্যা থেকে লেটনাইট পার্টি, পরদিন আর্লি মর্নিং আদালত শেষ করে আবার শুটিংয়ে জয়েন করলাম। দারুণ একটি সিনেমার কাজ শেষ করে বাড়ি ফিরে দেখি আপনারা আমার সেই লুঙ্গিতেই আটকা পড়ে রইলেন! আহারে, আপনাদের দিকে তাকালে নিজেকে সত্যিই বড় সুখী মনে হয়।’’

নিজের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাসটি দেয়ার পর আবার পেজ থেকেও শেয়ার করেছেন পরীমণি। তবে কমেন্ট অপশন বন্ধ থাকায় কেউ এতে মন্তব্য করতে পারেননি।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *