হোম আন্তর্জাতিক চীনে কাচের তৈরী কিছু সেতু বন্ধের ঘোষণা
চীনে কাচের তৈরী কিছু সেতু বন্ধের ঘোষণা

চীনে কাচের তৈরী কিছু সেতু বন্ধের ঘোষণা

11
0

চীনের বিভিন্ন স্থানে প্রায় দুই হাজার ৩০০টি কাচের সেতু রয়েছে। আর এসব সেতুর বেশীরভাগই চীন সরকার পর্যটকদের জন্য বন্ধ করে দিয়েছে।

জানা যায়, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য এসব সেতু বন্ধ করে দেয়া হয়েছে।

উল্লেখ্য, চীনের বিভিন্ন প্রদেশে কাচের তৈরি সেতুসহ নানান আকর্ষণীয় নির্মাণশৈলীর স্থাপনা আছে। আর সম্প্রতি এসব স্থানে বৈরী আবহাওয়ায় অসাবধানতাবশত দুর্ঘটনায় পতিত হয়ে পর্যটকদের মারা যাওয়া ও আহত হওয়ার খবর পাওয়ায় এই সিদ্ধান্ত নেয় চীন সরকার।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের মার্চ মাস থেকেই হেবেই প্রদেশে ঝুঁকিপূর্ণ আকর্ষণীয় ২৪টি পর্যটন স্থান বন্ধ রয়েছে। সব মিলিয়ে বর্তমানে হাঁটার পথ, উঁচু থেকে দৃশ্য দেখার স্থানসহ কাচের নির্মিত ৩২ পর্যটন স্থান রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

(11)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *