20
0
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। এই অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। আজ দুপুরে এক ব্রিফিংয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলি আহসান এমনটি জানিয়েছেন । তিনি বলেন, ওবায়দুল কাদেরের অবস্থা কখনো উন্নতি, আবার কখনো অবনতি হচ্ছে। মেডিকেল বোর্ড বলছে, তার অবস্থা সংকটাপন্ন।
তিনি আরও বলেন, তাকে সিঙ্গাপুরে এখন পাঠানো সম্ভব কি, সম্ভব না- এই মূহূর্তে বলা যাচ্ছে না। কারণ তার অবস্থা ওঠা-নামা করছে। এখন তার যে শারীরিক অবস্থা তাতে আমি বললো, তাকে সিঙ্গাপুর পাঠানো যাচ্ছে না।
আপনারা দোয়া করেন। আমরা চেষ্টা করছি। এখন দোয়া করা ছাড়া উপায় নেই।
(20)