Site icon changetv.press

কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। এই অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। আজ দুপুরে এক ব্রিফিংয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ আলি আহসান এমনটি জানিয়েছেন । তিনি বলেন, ওবায়দুল কাদেরের অবস্থা কখনো উন্নতি, আবার কখনো অবনতি হচ্ছে। মেডিকেল বোর্ড বলছে, তার অবস্থা সংকটাপন্ন।

তিনি আরও বলেন, তাকে সিঙ্গাপুরে এখন পাঠানো সম্ভব কি, সম্ভব না- এই মূহূর্তে বলা যাচ্ছে না। কারণ তার অবস্থা ওঠা-নামা করছে। এখন তার যে শারীরিক অবস্থা তাতে আমি বললো, তাকে সিঙ্গাপুর পাঠানো যাচ্ছে না।

আপনারা দোয়া করেন। আমরা চেষ্টা করছি। এখন দোয়া করা ছাড়া উপায় নেই।

(20)

Exit mobile version