হোম সংবাদ ২৪ ঘন্টা কাদেরকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
কাদেরকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ও  প্রধানমন্ত্রী

কাদেরকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

32
0

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) গেছেন।

বেলা  ৪টা ২৫ মিনিটে হাসপাতালে যান প্রেসিডেন্ট। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরকে দেখার পর তার চিকিৎসার বিষয়ে চিকিৎসকদের কাছে খোঁজখবর নেন প্রেসিডেন্ট।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদেরকে দেখতে যান।

সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ওবায়দুল কাদের। তার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। এর একটি সারানোর পর চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা সঙ্কটাপন্ন।

(32)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *