হোম আন্তর্জাতিক করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৫ হাজার ৪৩৬
করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৫ হাজার ৪৩৬

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৫ হাজার ৪৩৬

12
0

করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩৬ জন। পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ডোমিটারস জানাচ্ছে, এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১৩২ টি দেশের ১ লাখ ৪৫ হাজার ৮১০ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার ৫৩০ জন।

আর বর্তমানে এ ভাইরাসে আক্রান্ত ৬৭ হাজার ৮৪৪ জন মানুষ চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৬ হাজার ৮২ জনের অবস্থা সঙ্কাটাপন্ন আর ৬১ হাজার ৬০১ জনের অবস্থা স্থিতিশীল।

ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি চীনে। দেশটিতে ৮০ হাজার ৮২৪ জন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন ৩ হাজার ১৮৯ জন। মৃত্যুর দিক দিয়ে চীনের পরেই আছে ইতালি। দেশটিতে ১ হাজার ২৬৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ইরানে ১১ হাজার ৩৬৪ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৫১৪ জন।

(12)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *