হোম আন্তর্জাতিক করোনায় যুক্তরাষ্ট্রে ৯ কোটি মানুষ আক্রান্তের নথি ফাঁস !
করোনায় যুক্তরাষ্ট্রে ৯ কোটি মানুষ আক্রান্তের নথি ফাঁস !

করোনায় যুক্তরাষ্ট্রে ৯ কোটি মানুষ আক্রান্তের নথি ফাঁস !

182
0

৯ কোটি ৬০ লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার শঙ্কায় ব্যাপক প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলো ।

ফাঁস হওয়া একটি নথিতে দেখা যায়, ৪৮ লাখ মানুষকে হাসপাতালে ভর্তি করা হতে পারে এবং অন্তত চার লাখ ৮০ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যেতে পারে বলে জানা যায় ।

এক প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি কর্মকর্তারা যে পরিসংখ্যান দিচ্ছেন, তার তুলনায় অনেক ভয়াবহ হতে পারে করোনা ভাইরাসের ফল । চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্য অ্যামেরিকান হসপিটাল অ্যাসোসিয়েশন (এএইচএ) এ করোনাভাইরাস নিয়ে এক সেমিনারে করোনা সংক্রান্ত আলোচনায় সে তথ্য উল্লেখ করেন বিশেষজ্ঞরা ।

এদিকে ট্রাম্প বরাবরই বলে আসছেন, করোনা ভাইরাসের দাপট ততটা মারাত্মক হবে না । অন্যান্য ফ্লু’র মতোই এটি বলে মন্তব্য করেছেন তিনি । কিন্তু চিকিৎসকদের এই করোনা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে ।এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে দু’শ ৭৮ জন আক্রান্ত হিসেবে শনাক্তের খবর পাওয়া গেছে এবং ১৫ জনের প্রাণহানি ঘটেছে ।

(182)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *