হোম আন্তর্জাতিক এবার কারাবাখের প্রধান নগরে আজারবাইজানের হামলা !
এবার কারাবাখের প্রধান নগরে আজারবাইজানের হামলা !

এবার কারাবাখের প্রধান নগরে আজারবাইজানের হামলা !

1
0

সপ্তাহব্যাপী আজারবাইজান ও আর্মেনিয়া বাহিনীর মধ্যে লড়াইয়ের মধ্যে রবিবার বিচ্ছিন্ন নাগর্নো কারাবাখ অঞ্চলের প্রধান নগরী স্টেপানাকার্টে নতুন করে হামলা শুরু হয়েছে।

ইয়েরেভানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কয়েক দশকের বিতর্কিত নাগর্নো কারাবাখে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার সাত দিন পর আজারবাইজান বাহিনীর তীব্র হামলা ঠেকিয়ে দিয়েছে কারাবাখের সেপারেটিস্ট বাহিনী।

আর্মেনিয়া বলেছে, ৫১ জনের বেশি সেপারেটিস্ট বাহিনীর সদস্য মারা গেছে এবং উভয়পক্ষে মৃত্যুর সংখ্যা ২৪০ জনের বেশি।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের বাহিনী নতুন এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে এবং প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, তার বাহিনী কৌশলগত মাদাগিজ গ্রাম দখলে নিয়েছে। ফলে গুরুত্বপূর্ণ উত্তরাঞ্চলীয় সড়ক তাদের ফায়ারিং রেঞ্জের মধ্যে এসেছে। উভয়পক্ষ বেসামরিক লোকদের হতাহতের দাবি করেছে।

(1)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *