হোম আন্তর্জাতিক উত্তাল জম্মু-কাশ্মীর, নতুন করে ৯ জনের মৃত্যু
উত্তাল জম্মু-কাশ্মীর, নতুন করে ৯ জনের মৃত্যু

উত্তাল জম্মু-কাশ্মীর, নতুন করে ৯ জনের মৃত্যু

29
0
6

জম্মু-কাশ্মীরে থেমে নেই গোলাগুলি। সবশেষ উপত্যকা অঞ্চলটিতে পৃথক অভিযানে পাঁচ ভারতীয় সেনা কর্মকর্তাসহ প্রাণ গেছে কমপক্ষে নয়জনের।

রোববার কর্তৃপক্ষ জানায়, উপত্যকার উত্তরে হান্ডওয়ারায় বিচ্ছিন্নতাবাদীদের জিম্মি থেকে গ্রামবাসীদের উদ্ধারে চলছিল অভিযান। শনিবার রাতভর সন্ত্রাসীদের সাথে গুলিবিনিময়ের সময় প্রাণ যায় এক কর্নেল এক মেজরসহ নিরাপত্তা বাহিনীর পাঁচ কর্মকর্তার। নিহত হয় দুই বিচ্ছিন্নতাবাদীও।

একইদিন পুলওয়ামার দঙ্গরপোরা জেলায় অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ, পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা। নিহত হয় দুই বিচ্ছিন্নতাবাদী।

পলাতক তিনজনের খোঁজে এখনও চলছে অভিযান। গেল দু’সপ্তাহে জম্মু-কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অভিযানে প্রাণ গেছে কমপক্ষে ২০ বিচ্ছিন্নতাবাদীর। করোনার মধ্যেও এই সংকট থামানোর কোনো উদ্যোগ নেয়া হয়নি। ফলে করোনা ও রমজানের এই সময়ে সেখানকার জনগণের মাঝে চরম হতাশা বিরাজ করছে।

(29)

6

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *