হোম আন্তর্জাতিক উত্তপ্ত মধ্যপ্রাচ্য..সেনা মোতায়েনের ঘোষণা
উত্তপ্ত মধ্যপ্রাচ্য..সেনা মোতায়েনের ঘোষণা

উত্তপ্ত মধ্যপ্রাচ্য..সেনা মোতায়েনের ঘোষণা

30
0

কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেইমানি হত্যার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। সেখানে নতুন করে ৩ হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

ইরাকে বৃহস্পতিবার রাতে চালানো মার্কিন হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের ইসলামিক রেভ্যুলশানারি গার্ডের শীর্ষ কর্মকর্তা সোলেইমানি। কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছে ইরান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, যুদ্ধ পরিস্থিতি তৈরিতে নয়, বরং ইরানের যুদ্ধ- পরিকল্পনা থামাতেই এ অভিযান।

এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেন, সোলেইমানি মার্কিন কূটনীতিক ও সেনাদের ওপর হামলার ষড়যন্ত্র করছিল। তার নেতৃত্বে বহু মার্কিন সেনা ও বেসামরিক নাগরিকের প্রাণ গেছে। বছরের পর বছর মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদে মদদ দিয়ে গেছে সে। অনেক আগেই তার বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়া উচিত ছিল। সন্ত্রাসীদের বিষয়ে আমাদের নীতি স্পষ্ট। আমেরিকার ক্ষতি করতে চাইলে, শেষ করে দেয়া হবে তাদের।

(30)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *