হোম আন্তর্জাতিক ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি সেনা নিহত
ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি সেনা নিহত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি সেনা নিহত

21
0
18

করোনা পরিস্থিতির মাঝেই ইয়েমেনের সেনাবাহিনী এবং তার মিত্রদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি নেতৃত্বাধীন জোটের কয়েক ডজন সেনা নিহত হয়েছে। ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির সাবেক প্রেসিডেন্ট আবদ মানসুর হাদির অনুগত সশস্ত্র ব্যক্তিরাও নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় ইয়েমেনের আবিয়ান প্রদেশের ঘাঁটির ওপর  ক্ষেপণাস্ত্র হামলা করা হয়।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, সৌদি জোট ও তাদের ভাড়াটিয়া বাহিনী আগ্রাসনের প্রস্তুতি নেয়ার সময় আশ শাজারি শিবিরের ওপর হামলা চালানো হয়। হামলায় কাসেম ক্ষেপণাস্ত্র ব্যবহার হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, সঠিক লক্ষ্যে সুনির্দিষ্টভাবে ক্ষেপণাস্ত্র আঘাত হানায় সৌদি জোট বাহিনীর কয়েক ডজন সেনা হতাহত হয়। ইয়েমেনি বাহিনী শক্তিশালী অবস্থানে রয়েছে এবং যেখানেই থাকুক না কেনও সৌদি জোট ও তাদের ভাড়াটিয়া বাহিনীর ওপর হামলা চালানোর সক্ষমতা ইয়েমেনের আছে।

সূত্র: পার্সটুডে

(21)

18

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *