হোম আন্তর্জাতিক ইসরায়েলে করোনায় মৃত্যু এখন শূন্যতে
ইসরায়েলে করোনায় মৃত্যু এখন শূন্যতে

ইসরায়েলে করোনায় মৃত্যু এখন শূন্যতে

0
0

ইসরায়েলে করোনাভাইরাসে দৈনিক মৃত্যুর সংখ্যা শূন্যে নেমে এসেছে। দেশটিতে গত ১০ মাসে এই প্রথম এমন ঘটনা ঘটল। দেশজুড়ে দ্রুত টিকাদান কর্মসূচি গ্রহণের ফলে করোনা পরিস্থিতি মোকাবিলায় এমন সফলতা দেখাল ইসরায়েল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত বছরের জুনের শেষে করোনায় দৈনিক মৃত্যু সর্বশেষ শূন্যে নেমে এসেছিল ইসরায়েলে। মহামারির প্রথম ধাক্কা সামাল দিতে আরোপিত লকডাউনের পর এমনটি ঘটে।

এ বছরের জানুয়ারিতে সংক্রমণের মাত্রা সর্বোচ্চ সীমায় পৌঁছে ইসরায়েলে। এরপর সংক্রমণের মাত্রা কমতে থাকলে এক মাস পর লকডাউন কড়াকড়ি শিথিল করা শুরু করে দেশটির সরকার। পাশাপাশি দেশজুড়ে মানুষকে করোনার টিকা দেওয়া শুরু করে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *