ইরাকে বিক্ষোভকারীদের হামলায় ১৪ জন নিহত
6
0
ইরাকের রাজধানী বাগদাদে বিক্ষোভকারীদের ওপর হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহত কমপক্ষে ৪০ জন। নিহতদের মধ্যে বেশিরভাগই বিক্ষোভকারী।
নিরাপত্তা বাহিনী ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে তিন পুলিশ কর্মকর্তাও আছেন। তাহরির স্কয়ারে ছুরি হামলায় কমপক্ষে ১৩ জন আহত হওয়ার একদিনের মধ্যেই এ ঘটনা ঘটে। শুক্রবার হামলাকারীরা বিভিন্ন গাড়ি থেকে গুলি করা শুরু করলে প্রাণ বাঁচাতে বাগদাদের খিলানি স্কয়ার থেকে দৌঁড়ে পালাতে শুরু করে বিক্ষোভকারীরা।
বাগদাদের বিক্ষোভের কেন্দ্রস্থল তাহরির স্কয়ার সংলগ্ন এলাকাতেও হামলা করা হয়েছে। তবে কারা এসব হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। কর্মসংস্থানের সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে গত ১ সেপ্টেম্বর থেকে বাগদাদে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে সে দেশের নাগরিকরা।
(6)