হোম আন্তর্জাতিক ইকুয়েডরের যেখানে সেখানে পড়ে আছে লাশ আর লাশ !
ইকুয়েডরের যেখানে সেখানে পড়ে আছে লাশ আর লাশ !

ইকুয়েডরের যেখানে সেখানে পড়ে আছে লাশ আর লাশ !

40
0
91

প্রাণঘাতী করোনা ভাইরাসের করাল থাবায় দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে যেখানে সেখানে পড়ে আছে লাশ আর লাশ। দিশেহারা ইকুয়েডের প্রশাসন।

ছড়িয়ে পড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিওতে দেখা গেছে , দেশটির গুয়াকুইল শহরের যেখানে সেখানে পড়ে আছে অসংখ্য মরদেহ। এসব মরদেহ সৎকারে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গুয়াকুইল শহরের অধিবাসীরা।

ইকুয়েডর পুলিশ জানিয়েছে, দেশটির মহামারির উপকেন্দ্র গুয়াকুইল শহর থেকে গত তিন সপ্তাহে অন্তত ১ হাজার ৪০২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ৭৭১টি ও হাসপাতাল থেকে ৬৩১টি। উদ্ধার টিমের প্রধান জর্জ ওয়েটেড জানান, আমরা টাস্কফোর্সকে সঙ্গে নিয়ে বাসা থেকে যেসব মরদেহ উদ্ধার করেছি তার সংখ্যা সাতশ ছাড়িয়ে গেছে।

দেশটিতে এ পর্যন্ত ৭ হাজার ৫০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে কোভিভ-১৯ সংক্রমণ এড়াতে কারফিউ জারি করেছে ইকুয়েডর সরকার। প্রতিদিন ১৫ ঘণ্টা বলবৎ থাকছে এই নিষেধাজ্ঞা।দেশটির সরকারের দেয়া তথ্য বলছে, সেখানকার মোট আক্রান্তের ৭০ শতাংশের বেশি গুয়াকুইল শহরের অধিবাসী। গুয়াসেসের উপকূলীয় এই শহরটিতে এ পর্যন্ত ৪ হাজার জনের মতো আক্রান্ত হয়েছেন।

(40)

91

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *