হোম বিনোদন আমি হিন্দু, আমার ছেলে মুসলিম: অপু বিশ্বাস
আমি হিন্দু, আমার ছেলে মুসলিম: অপু বিশ্বাস

আমি হিন্দু, আমার ছেলে মুসলিম: অপু বিশ্বাস

47
0

চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছেন, আমি শাকিব খানকে ভালোবেসে ইসলাম গ্রহণ করেছিলাম, কিন্তু সেটা কাগজে কলমে ছিলনা, তাই এখনও আমি হিন্দুই আছি। তবে আমার ছেলে আব্রাম খানের পরিচয় হবে মুসলিম হিসেবে। চেঞ্জ টিভি’র সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নায়িকা অপু বিশ্বাস ।

অপু বিশ্বাস আরো বলেন,  এটা ঠিক যে, আমি নামাজ রোজা করি, কিন্তু আমি কখনো গরুর মাংস খেয়ে মুসলমান হতে পারবো না। আমার পরিচয় আমি সনাতন ধর্মে বিশ্বাসী একজন হিন্দু।

ছেলে আব্রাম খান প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, শাকিব খান যেহেতু মুসলিম, আমি চাই তার ছেলেও মুসলিম হোক, এ জন্য আমি কোন বাধা দেবনা। ধর্মবিশ্বাসে আমার ছেলে তার দাদা দাদীর চিন্তা-চেতনায় বড় হোক।

দাফন নয়, মৃত্যুর দাহ করতে আত্মীয় স্বজনকে বলে দিয়েছেন বলে জানান অপু বিশ্বাস।

 

(47)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *