হোম আন্তর্জাতিক আমি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি: মাহাথির
আমি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি: মাহাথির

আমি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি: মাহাথির

165
0

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। বিশেষ করে দেশটির নতুন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ করেছেন মাহাথির।

রোববার সকালে দেশটির অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মুহিউদ্দিন ইয়াসিন। শনিবার মালয়েশিয়ার প্রভাবশালী এই নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ।

রোববার ইয়াইয়াসান আল বুখারিতে এক সংবাদ সম্মেলনে মাহাথির বলেন, আমি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি। মুহিউদ্দিন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

ওই সংবাদ সম্মেলনে মাহাথিরকে প্রশ্ন করা হয় যে, তিনি আজমিন আলীর ওপর ক্ষুব্ধ কি-না। এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আজমিনের নিজস্ব এজেন্ডা ছিল। এই পুরো এজেন্ডায় সে মুহিউদ্দিনের সঙ্গে কাজ করেছে।

পাকাতান হারাপান জোট পরবর্তী কী পদক্ষেপ নেবে সে বিষয়ে মাহাথির বলেন, জরুরি ভিত্তিতে পার্লামেন্টারি অধিবেশন ডাকা হবে। তিনি বলেন, আমরা দেখবো কে সংখ্যাগরিষ্ঠতা (এমপিদের সমর্থন) অর্জন করতে পারে। মাহাথির আরও বলেন, এখন থেকে বিরোধী অবস্থানে চলে যাবে পাকাতান জোট।

এদিকে, পার্টি প্রিবুমি বারসাতু মালয়েশিয়ার ভবিষ্যৎ সম্পর্কে মাহাথির বলেন, এটা এখন নির্ভর করে দলীয় সিদ্ধান্তের ওপর। তারা আমাকে চেয়ারম্যান পদে রাখবে নাকি বহিষ্কার করবে সেটা তারাই সিদ্ধান্ত নেবে।

 

(165)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *