আফগানিস্তানে গাড়িবোমা হামলায় ১৭ জন নিহত
0
0
আফগানিস্তানের রাজধানী কাবুলের দক্ষিণে লোগার প্রদেশে গাড়িবোমা হামলায় অন্তত ১৭ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতের এই হামলার দায় অস্বীকার করেছে তালেবানরা। তবে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস’র পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।
হামলার বিষয়ে লোগার প্রদেশের সরকারের মুখপাত্র দেদার লাওয়াং জানান, একটি সরকারি অফিসের কাছে হামলাটি চালানো হয়। ঈদের আগের দিন হওয়ায় অনেক মানুষ কেনাকেটার জন্য সেখানে ছিলেন।
ঈদুল আজহা উপলক্ষে তালেবান সরকারের সঙ্গে ৩ দিনের যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে আফগানিস্তান সরকার। আজ শুক্রবার (৩১ জুলাই) থেকে এই যুদ্ধবিরতি শুরু হতে যাচ্ছে। অথচ এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগেই এই হামলা সংঘটিত হলো।
(0)