৭ কণ্ঠে ‘একুশ মানে শহীদ মিনার’
31
0
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘বী মিউজিক’র ব্যানারে প্রকাশ পেয়েছে একুশের গান ‘২১ মানে শহীদ মিনার’ ।
গীতিকবি লিটন ঘোষ জয়ের কথায়, কণ্ঠশিল্পী রাজু ডিয়ানের সুরে সাত কণ্ঠে রিলিজ হয়েছে এই একুশের গানটি । গানটির সংগীত আয়োজন করেছেন মিঠু রোহান । কণ্ঠ দিয়েছেন রাজু ডিয়ান, প্রজ্ঞা, রিতু, মনির, আলীম, সাঈদ শাহরিয়ার এবং মিঠু রোহান ।
গানটি নিয়ে রাজু ডিয়ান বলেন, ‘যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মাতৃভাষা থেকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি, সেই বীর শহীদদের উৎসর্গ করে এমন কাজ আমাদের জন্য সত্যিই সৌভাগ্যের ।’
মিঠু রোহান বলেন, ‘একুশের গানে সংগীত আয়োজন আমাকে অন্যরকম অনুভূতি দিয়েছে । গানটিতে যারা কণ্ঠ দিয়েছেন তারা ভীষণ আগ্রহ নিয়ে কাজটি করেছেন ।
https://www.youtube.com/watch?v=nmhegBh72CY
(31)