হোম আন্তর্জাতিক ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে করোনায় মৃত্যু সংখ্যা কিছুটা কমেছে
২৪ ঘন্টায় বিশ্বজুড়ে করোনায় মৃত্যু সংখ্যা কিছুটা কমেছে

২৪ ঘন্টায় বিশ্বজুড়ে করোনায় মৃত্যু সংখ্যা কিছুটা কমেছে

13
0

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে প্রাণহানি অনেকটা কমেছে। আশার কথা, ২৪ ঘণ্টায় ৫ হাজারের মতো মৃত্যু রেকর্ড করেছে।

গেলো সপ্তাহজুড়ে এ সংখ্যা ছিলো গড়ে ৭ হাজারের বেশি। বিশ্বের প্রথম দেশ হিসেবে কোভিড-১৯ সংক্রমণে মৃত্যুর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে। গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন দেড় হাজারেরও বেশি; নতুনভাবে সাড়ে ২৫ হাজার মানুষের শরীরে মিলেছে ভাইরাসটির উপস্থিতি।

রোববারই প্রাণহানির দিক থেকে ২০ হাজারের কোঠা পেরুলো স্পেন; দেশটিতে একদিনে ৪শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপের শীর্ষ দেশগুলোয় কমে এসেছে মৃত্যুহার; রোববার মারা গেছেন ১৭শ’র বেশি।

ইতালিতে ধীরে ধীরে কমে আসছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। রোববার ইতালির সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে, দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৭ জন, যা আগের দিনের চেয়ে বেশ কম। শনিবার ৩ হাজার ৪৯১ জনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ার কথা জানিয়েছিল ইতালি কর্তৃপক্ষ।

বিশ্বজুড়ে এখন পর্যন্ত এক লাখ ৬৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন করোনা ভাইরাসে। আক্রান্তের সংখ্যা ছাড়ালো ২৪ লাখ।

(13)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *