হোম আন্তর্জাতিক ২৩ জানুয়ারি রোহিঙ্গা গণহত্যার রায়
২৩ জানুয়ারি রোহিঙ্গা গণহত্যার রায়

২৩ জানুয়ারি রোহিঙ্গা গণহত্যার রায়

18
0

রোহিঙ্গা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আগামী ২৩ জানুয়ারি।

সোমবার গাম্বিয়ার বিচার বিষয়ক মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় এ তথ্য জানানো হয়। মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে এই মামলাটি করে গাম্বিয়া। গত বছর ১১ নভেম্বর জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দেশটির বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল ও বিচার বিষয়ক মন্ত্রী আবু বকর তামবাদু।

মিয়ানমারের বিরুদ্ধে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ করেন তিনি। যেহতু আন্তর্জাতিক আদালতে মামলা নিষ্পত্তি হতে দীর্ঘ কয়েক বছর সময় প্রয়োজন। তাই মামলা দায়েরকারী মূল মামলার পাশাপাশি অন্তর্বর্তীকালীন প্রতিকার চেয়েও আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে গত ১০ থেকে ১২ ডিসেম্বর নেদারল্যান্ডসের হেগে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, ২০১৭ সালে রোহিঙ্গাদের গ্রামে গ্রামে মিয়ানমার সেনাবাহিনী বর্বর অভিযান চালায়। হত্যাকাণ্ড, সংঘবদ্ধ ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে। এতে জীবন বাঁচার তাগিদে প্রায় ১০ লাখ রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে পালিয়ে আসে।

(18)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *