হোম বিনোদন হিরো আলমকে নাটকে সুযোগ দিলেন মালেক আফসারী
হিরো আলমকে নাটকে সুযোগ দিলেন মালেক আফসারী

হিরো আলমকে নাটকে সুযোগ দিলেন মালেক আফসারী

0
0

বাংলাদেশের মাস্টার মেকার খ্যাত নির্মাতা মালেক আফসারী তাঁর ৫০০ পর্বের একটি ধারাবাহিকে ডেকে নিলেন সোশ্যাল মিডিয়ার আলোচ্য ব্যক্তি হিরো আলম। ধারাবাহিকের নাম ‘মিস্টার ওয়াইফাই’।

এ বিষয়ে আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেন, মালেক আফসারী স্যার আমাকে অত্যন্ত স্নেহ করেন। আমাকে পছন্দ করেন। এর আগে তিনি বলেছিলেন, একজন প্রযোজক পেলে তিনি সিনেমা বানাবেন আমাকে নিয়ে। হয়তো সেই ইচ্ছা পূর্ণ হবে একদিন;  কিন্তু এর মধ্যেই মালেক আফসারী স্যার তাঁর নাটকে অভিনয় করতে বললেন। সঙ্গে সঙ্গেই আমি রাজি হয়ে গেলাম।

জানা গেছে, মালেক আফসারী তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য এই দীর্ঘ ধারাবাহিক করছেন। এই ধারাবাহিকে তিনি হিরো আলমকে দিয়ে একটি চরিত্রে অভিনয় করিয়েছেন। ঐতিহ্য টিভি নামক একটি ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে ‘মিস্টার ওয়াইফাই।’

মালেক আফসারী হিরো আলমকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন- এটা প্রকাশ্যেই ঘোষণা দিয়েছিলেন। ক্যারিয়ারের ২৬ নম্বর চলচ্চিত্রটিই হবে সোশ্যাল মিডিয়া থেকে উঠে আসা বগুড়ার এই তরুণকে নিয়ে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *