হোম রাজনীতি হাসিনা-মোদির নেতৃত্বে দু’দেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে: বিজেপি সাধারণ সম্পাদক
হাসিনা-মোদির নেতৃত্বে দু’দেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে: বিজেপি সাধারণ সম্পাদক

হাসিনা-মোদির নেতৃত্বে দু’দেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে: বিজেপি সাধারণ সম্পাদক

5
0
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের সঙ্গে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির নেতৃত্বে দু’দেশের সম্পর্ক ভবিষ্যতে আরো শক্তিশালী হবে বলে মন্তব্য করেন বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব।

বৈঠকে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক আছে, তা আরো এগিয়ে নিতে আগ্রহী ভারতের প্রধানমন্ত্রী, জানান বিজেপি সাধারণ সম্পাদক।

তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরে দু’দেশের জনগণের স্বার্থ বজায় থাকে, সে বিষয় মাথায় রেখেই আলোচনা হয়েছে। মুজিব বর্ষ নিয়ে ভারতের আগ্রহের কথাও জানান রাম মাধব।

সুত্রঃ যমুনা টিভি।

(5)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *