হোম আন্তর্জাতিক হরিণের পেটে ৭ কেজি আবর্জনা
হরিণের পেটে ৭ কেজি আবর্জনা

হরিণের পেটে ৭ কেজি আবর্জনা

4
0

হরিণের পেটে মিলল প্রায় ৭ কেজি আবর্জনা। আন্ডারওয়্যার, প্লাস্টিকের ব্যাগ, কফির থালা থেকে কিছুই যেন বাকি নেই। এই আবর্জনা মিলেছে উত্তর থাইল্যাণ্ডের ন্যাশনাল পার্ক থেকে উদ্ধার মৃত হরিণের পেটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত ওই হরিণের পেটে পুরুষদের আন্ডারওয়্যার, প্লাস্টিকের ব্যাগ, কফির থালা এবং প্লাস্টিকের দড়ির কিছু অংশ ছিল। শুধু তাই নয়, হরিণটির পেটে রাবার গ্লোভস, নুডলস, ছোট তোয়ালেও পাওয়া যায়। খুন সাথান ন্যাশনাল পার্কের কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত হরিণটি দীর্ঘদিন ধরেই প্লাস্টিক খাচ্ছিল। এ কারণেই তার মৃত্যু হয়েছে।

গত বছরও থাইল্যান্ডে প্লাস্টিক খেয়ে ডুগং প্রজাতির একটি সামুদ্রিক প্রাণী মারা গেছিল।

ওই সময় প্লাস্টিক খাওয়া শাবক ডুগংয়ের ছবি ভাইরাল হওয়ায় তা থাইল্যাণ্ডবাসীর মন কেড়েছিল। কিন্তু উদ্ধারের কয়েক মাস পরেই শাবকটি মারা যায়। পরে মেডিকেল প্রতিবেদনে জানা যায়, অতিরিক্ত প্লাস্টিক খাওয়ার কারণেই ওই প্রাণীটির মৃত্যু হয়েছে।

থাইল্যাণ্ডের ন্যাশনাল পার্কের এক কর্মকর্তা জানান, কয়েকদিন আগে পার্কের ভিতরে তারা ১০ বছর বয়সী ওই পুরুষ হরিণটিকে পড়ে থাকতে দেখেন। পরে তার পাকস্থলী থেকে ওইসব আবর্জনা বের করা হয়।

পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, ন্যাশনাল পার্ক এলাকায় প্লাস্টিক এবং অন্যান্য আবর্জনা সংগ্রহের লক্ষ্যে স্থানীয়দের যাতে একত্রিত করা যায় সে লক্ষ্যে তারা তিনটি পর্যায়ে পরিকল্পনা করছেন।

সুত্রঃ বিবিসি

(4)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *