হোম আন্তর্জাতিক হঠাৎ ভারত-চীন উত্তেজনা, মুখোমুখি অবস্থানে সেনাবাহিনী
হঠাৎ ভারত-চীন উত্তেজনা, মুখোমুখি অবস্থানে সেনাবাহিনী

হঠাৎ ভারত-চীন উত্তেজনা, মুখোমুখি অবস্থানে সেনাবাহিনী

19
0

লাদাখে ভারতী ও চীনা সেনাদের মধ্যে হঠাৎ করেই উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, বুধবার প্রায় সারাদিন ধরেই লাদাখে ভারতীয় এবং চীনা সেনা মুখোমুখি অবস্থানে ছিল।

ভারতীয় সেনা সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, সকালে লাদাখের প্যাংগং লেকের উত্তর দিকে টহল দিচ্ছিল ভারতীয় সেনারা। সে সময় তাদের রাস্তা আটকে দাঁড়ায় চীনা সেনাবাহিনী।

ফলে দু’পক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ বাক্য বিনিময়ও হয়। প্রায় সারা দিন ধরে এ ভাবেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে লাদাখের প্যানগং লেকের উত্তর দিকে। পরে সন্ধ্যায় দুই দেশের প্রতিনিধির মধ্যে আলোচনা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

(19)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *