হোম আন্তর্জাতিক সীমান্তে কেউ ঢুকলে বিদায় করে দেয়ার কথা বললেন পররাষ্ট্রমন্ত্রী
সীমান্তে কেউ ঢুকলে বিদায় করে দেয়ার কথা বললেন পররাষ্ট্রমন্ত্রী

সীমান্তে কেউ ঢুকলে বিদায় করে দেয়ার কথা বললেন পররাষ্ট্রমন্ত্রী

7
0

দেশের সীমান্ত দিয়ে বাংলাদেশি ছাড়া অন্য কেউ ঢুকলে তাদের বিদায় করে দেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন । আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন ।

বলেন, ‘আমরা ভারতকে বলেছি, আমাদের কোনো অবৈধ লোক তোমাদের দেশে থাকলে স্ট্যান্ডার্ড প্রসিডিউরের (যথার্থ প্রক্রিয়ায়) মাধ্যমে তাদের ফেরত পাঠাও।’

এনআরসি প্রকাশের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতের নাগরিকপঞ্জি নিয়ে আমরা উদ্বিগ্ন নই। তারা আমাদের আশ্বস্ত করেছে। এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। তাছাড়া রাজনৈতিক উদ্দেশ্যে দেশটির কোনো কোনো নেতা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন । আমরা সেসব বক্তব্য আমলে নিচ্ছি না । কারণ, সরকারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে ।’

(7)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *