হোম আন্তর্জাতিক সিরিয়ায় বিমান হামলায় নিহত ১৮
সিরিয়ায় বিমান হামলায় নিহত ১৮

সিরিয়ায় বিমান হামলায় নিহত ১৮

27
0

সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত ইদলিব শহরে বিমান হামলায় ১৮ জন নিহত হয়েছেন। একটি পর্যবেক্ষক দলের পক্ষ থেকে জানানো হয়, বুধবার রাশিয়া এবং সিরিয়া সরকার এই বিমান হামলা চালায়। তবে এই বিমান হামলার বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি রাশিয়া এবং সিরিয়া।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে,ইদলিবের ব্যস্ত আল হালে মার্কেটে বিমান হামলাটি হামলা চালানো হয়। একই সঙ্গে ইদলিব শহরের বাণিজ্যিক এলাকায়ও হামলা চালানো হয়েছে।

এতে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন চালক নিহত হয়েছে। বার্তা সংস্থা এএফপিকে মুস্তাফা নামের এক দোকান মালিক বলেন , কিছু মালপত্র আনার জন্য দোকানের বাইরে যাওয়ার পরই বিমান হামলার ঘটনা দেখতে পায় সে। এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আরো জানিয়েছে, হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

সুত্রঃ বিবিসি

(27)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *