হোম অনুসন্ধান অপরাধবার্তা সিনহাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে : খন্দকার নুরুল আফসার
সিনহাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে : খন্দকার নুরুল আফসার

সিনহাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে : খন্দকার নুরুল আফসার

0
0

‘পারিপার্শ্বিক অবস্থা ও তথ্য-প্রমাণে প্রতীয়মান যে, সিনহাকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে, এ রকম হত্যা যেন আর না হয়’- এমনটাই বলছিলেন রিটায়ার্ড আর্মড ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) চেয়ারম্যান মেজর (অব.) খন্দকার নুরুল আফসার।

রাজধানীর উত্তরায় সোমবার (১০ আগস্ট) দুপুরে মেজর (অব.) সিনহার মায়ের সঙ্গে সাক্ষাৎ শেষে রাওয়া চেয়ারম্যান সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি দাবি উত্থাপন করে বলেন, আমরা চাই মেজর (অব.) সিনহার হত্যাকাণ্ডের ঘটনায় কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসেনকে যেন অনতিবিলম্বে প্রত্যাহার করা হয়।

রাওয়া চেয়ারম্যান মেজর (অব.) খন্দকার নুরুল আফসার বলেন, সিনহার ঘটনায় যারা কাস্টডিতে ছিলেন তাদের জামিন হয়েছে। আমরা অত্যন্ত খুশি, আলহামদুলিল্লাহ। তিনি বলেন, সিনহা হত্যার বিচার যদি দ্রুত নিষ্পত্তি হয় তাহলে হয়তো সিনহা বা সিনহার মতো ভুক্তভোগীর আত্মা শান্তি পাবে।

তিনি বলেন, ১৪০টা মার্ডার করেছে এই ওসি প্রদীপ। আজ দেখেন আমরা সিনহা হত্যার ব্যাপারে সোচ্চার হতে পেরেছি। কিন্তু ওই যে দেখেন ওই সেই লোকগুলোর পরিবার তো মুখ খুলতে পারছে না। তাদের সাথে কোনো সংস্থা নেই, অবসরপ্রাপ্ত কল্যাণ সংস্থা নেই। মিডিয়াই পাশে দাঁড়িয়েছে, লিখেছে। আমরা চাই একটা একটা করে সব ঘটনার বিচার করা হোক। এক্সট্রা জুডিশিয়াল কিলিং যে প্রদীপ করেছে সেগুলোর বিচার হোক।

খন্দকার নুরুল আফসার বলেন, এ পর্যন্ত সিনহা হত্যা মামলা যেভাবে দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে্, এত দ্রুততার সাথে আর কোনো মামলায় আসামিকে কাস্টডিতে নেয়া, অ্যাকশনে যাওয়া হয়নি। আমরা আশাবাদী, সরকার অত্যন্ত সিরিয়াস এ ব্যাপারে, প্রধানমন্ত্রী, আমাদের সেনাপ্রধান অত্যন্ত সোচ্চার।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *