হোম আন্তর্জাতিক সারাবিশ্ব যখন ইরানের দিকে নজর রেখেছে, তার মধ্যেও গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখরদার ইসরাইল
সারাবিশ্ব যখন ইরানের দিকে নজর রেখেছে, তার মধ্যেও গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখরদার ইসরাইল

সারাবিশ্ব যখন ইরানের দিকে নজর রেখেছে, তার মধ্যেও গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখরদার ইসরাইল

0
0

সারাবিশ্ব যখন ইরানের দিকে নজর রেখেছে, তার মধ্যেও গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখরদার ইসরাইল। গাজায় ত্রাণ কেন্দ্রের কাছে আবারো ইসরাইলি সেনাদের গুলিতে ৪৫ জন নিহত হওয়ার খবর দিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ পরিচালিত ত্রাণ কেন্দ্রের কাছে এই ভয়াবহ রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে বলে তারা জানিয়েছে।
হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি সেনাদের গুলিতে ব্যাপক হতাহতের পর স্থানীয় হাসপাতালে এখন উপচেপড়া ভিড় তৈরি হয়েছে। বিবিসি এই বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর মন্তব্য জানতে চেয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের পূর্বাঞ্চলে ইসরায়েলি সেনারা গুলি চালায় ও গোলা বর্ষণ করেছে। সেখানে কয়েক হাজার ফিলিস্তিনি জড়ো হয়েছিলো খাবার সংগ্রহের জন্য। আহত অনেককে নাসের হাসপাতালে ফ্লোরেও চিকিৎসা নিতে দেখা যাচ্ছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *