হোম বিনোদন সারাদেশ কাঁপাতে আসছে ‘প্রিন্স’: মোশন পোস্টার প্রকাশ করে শাকিবের বার্তা
সারাদেশ কাঁপাতে আসছে ‘প্রিন্স’: মোশন পোস্টার প্রকাশ করে শাকিবের বার্তা

সারাদেশ কাঁপাতে আসছে ‘প্রিন্স’: মোশন পোস্টার প্রকাশ করে শাকিবের বার্তা

0
0

গ্যাংস্টার চরিত্রে আসছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। আর তারই জানান দিলেন গতকাল সন্ধ্যায়।
আলো-ছায়ার ভেতর থেকে ভেসে উঠল কালো গাউনে মোড়া, মুখভর্তি দাড়ি, লম্বা চুল, চোখে সানগ্লাস পরা এক যুবকের ছবি। যার হাতে বিশাল ‘আগ্নেয়াস্ত্র’, সেটির নকশায় দেখা যাচ্ছে পিয়ানোর রিড।
রোববার (১ফেব্রুয়ারি) সন্ধ্যায় এভাবেই প্রকাশ পেয়েছে শাকিবের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’র মোশন লুক।
১৬ সেকেন্ডের মোশন ফার্স্ট লুকে শাকিব খানকে দেখা গেছে বিধ্বংসী রূপে।
প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস তাদের ফেসবুক পেজে পোস্টারটি শেয়ার করে লিখেছে, সে ক্ষমতার পেছনে ছোটে না, ক্ষমতাই তাকে অনুসরণ করে।
অন্যদিকে শাকিব খান নিজের ফেসবুক পেজে পোস্টারটি শেয়ার করে লিখেছেন, একটা শহর, একটা উপাখ্যান, প্রিন্সের আগমনে এবার কাঁপবে সারা দেশ।
শিরিন সুলতানার প্রযোজনায় এবং ‘ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের’ ব্যানারে নির্মিত ‘প্রিন্স’ সিনেমার শুটিং চলছে শ্রীলঙ্কায়।
নব্বইয়ের দশকের অ্যাকশনধর্মী গল্পে নির্মিত হচ্ছে প্রিন্স। এটি মুক্তি পাবে রোজার ঈদে।
সিনেমাটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে অ্যাকশনের পাশাপাশি থাকছে রোমান্টিক একটি গল্প। সে কারণেই মোশন পোস্টারে ব্যবহার করা হয়েছে মিউজিক্যাল বন্দুক।
এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের তাসনিয়া ফারিণ, পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনার। ইতোমধ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় সিনেমাটির দুই লটের শুটিং শেষ হয়েছে।

 

 

 

 

 

 

 

 

ইত্তেফাক

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *