হোম অন্যান্য সারাক্ষণ চেষ্টা শুধু নুরদের নামে কালিমা লেপনেঃ আসিফ নজরুল
সারাক্ষণ চেষ্টা শুধু নুরদের নামে কালিমা লেপনেঃ আসিফ নজরুল

সারাক্ষণ চেষ্টা শুধু নুরদের নামে কালিমা লেপনেঃ আসিফ নজরুল

12
0

সম্প্রতি ডাকসু ভিপি নুরুল হক নুরের একটি কথোপকথন ফাঁস হওয়া নিয়ে সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক তোলপার শুরু হয়। এসব বিষয় নিয়ে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। তার স্ট্যাটাসটি চেঞ্জ টিভি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হল-

‘বুঝলাম না ডাকসু ভিপি নুরের অপরাধটা কি? একথা, সেকথা জোড়া মেরে, ইচ্ছে মতো ব্যখ্যা দিয়ে তার নামে হাস্যকর অপবাদ দেয়ার চেষ্টা চলছে কেন? তার প্রতিবাদী কণ্ঠ চেপে ধরার জন্য? লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায় দেশ থেকে, ব্যাংক খালি করে দেয়া হয় টাকা মেরে, বালিশ, বস্তা, ইট-সুড়কি কেনা হয় আজব অংকে – সেসব নিয়ে একটা কথা না। সারাক্ষণ চেষ্টা শুধু নুরদের নামে কালিমা লেপনে। নিন্দা জানাই এ অপচেষ্টার!’

উল্লেখ্য, গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত সংবাদে বলা হয়, ডাকসু ভিপি নুরুল হক নুরের একটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে। সেখানে নুরুকে জনৈক এক প্রকল্প কর্মকর্তার কাছে তদবির করতে শোনা গেছে। এছাড়া প্রবাসে এক বাংলাদেশির সঙ্গে টেলিফোনে টাকা লেনদেনের বিষয়ে কথা বলতে শোনা গেছে। এখানে ডাকসু ভিপি তার আত্মীয়ের একটি প্রকল্প নিয়ে এক প্রকল্প কর্মকর্তার সাথে কথা বলতে শোনা যায়।

(12)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *