হোম অনুসন্ধান অপরাধবার্তা সাবরিনাসহ ৮ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২০ আগস্ট 
সাবরিনাসহ ৮ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২০ আগস্ট 

সাবরিনাসহ ৮ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২০ আগস্ট 

1
0

জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীসহ ৮ জনের বিরুদ্ধে করোনার নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণা মামলার চার্জ শুনানির তারিখ পিছিয়ে আগামী ২০ আগস্ট ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) আসামি পক্ষের সময় আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারীর আদালত। এর আগে গত ৫ আগস্ট ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী এ মামলায় আসামিদের বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন।

মামলা সূত্রে জানা যায়, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনা শনাক্তের জন‌্য নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই জেকেজি হেলথকেয়ার ২৭ হাজার মানুষকে রিপোর্ট দেয়। এর বেশিরভাগই ভুয়া বলে ধরা পড়ে। এ অভিযোগে প্রতিষ্ঠানটিতে গত ২৩ জুন অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হয়। পরে তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।

মামলার অপর আসামিরা হলেন, ডা. সাবরিনার স্বামী জেকেজির সিইও আরিফুল হক চৌধুরী, তার সহযোগী সাঈদ চৌধুরী, জালিয়াত চক্রের হোতা হুমায়ুন কবির ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী, নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, প্রতিষ্ঠানটির ট্রেড লাইন্সেসের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা, বিপ্লব দাস ও মামুনুর রশীদ। তারা ৮ জনই এখন কারাগারে রয়েছেন।

(1)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *