হোম বিনোদন সানি লিওনকে হুশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
সানি লিওনকে হুশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সানি লিওনকে হুশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

0
0

বলিউড তারকা সানি লিওন এবং সুরকার সাকিব তোশিকে হুশিয়ারি দিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। সম্প্রতি ‘মধুবন’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিওতে ‘অশ্লীল’ নাচের মাঝে ধর্মীও অনুভূতিতে আঘাত করায় তাদের হুশিয়ারি দেন মন্ত্রী। সেই সঙ্গে গানের ভিডিওটি নামিয়ে ফেলার জন্য ৭২ ঘণ্ঠা সময় বেধে দিয়েছেন মন্ত্রী। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন নরোত্তম মিশ্র।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, রাধা-কৃষ্ণের প্রেমকাহিনী নিয়ে এ গানে সানি লিওনের নাচ সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলেছেন অনেক নেটিজেন। সেই অভিযোগে এবার মথুরার পুরোহিত নবল গিরি মহারাজ মিউজিক ভিডিও নিষিদ্ধের দাবি তুলেছেন।

এই পুরোহিত এমনও হুমকি দিয়েছেন, সানি লিওন প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাকে ভারতে থাকতে দেওয়া হবে না।

১৯৬০ সালে ‘কোহিনূর’  সিনেমায় ‘মধুবন মে রাধা নাচে’ শিরোনামে এই গানে কণ্ঠ দিয়েছিলেন প্রথ্যাত সংগীতশিল্পী মোহাম্মদ রফি। সম্প্রতি সারেগামা মিউজিক এই গানটির নতুন মিউজিক ভিডিও ‘মধুবন’ শিরোনামে প্রকাশ করে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *