হোম বিনোদন শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’ বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি
শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’ বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি

শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’ বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি

0
0

একের পর এক ঝড় বয়ে চলেছে বলিউড তারকা শাহরুখ-গৌরীর ওপর। কিছু দিন হলো ছেলে জেল থেকে ফিরেছে। ধীরে ধীরে ছন্দে ফিরছিল খান পরিবার। এরই মধ্যে পেলেন আবারও হুমকি। খবর হিন্দুস্তান টাইমস। খবরে বলা হয়, শুধু শাহরুখ খানের বাড়ি নয়, মুম্বাই শহরের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটানোর হুমকি দেন ফোনের অপর প্রান্তে থাকা এক যুবক।

৬ জানুযারি মুম্বাই পুলিশের কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। জানান মুম্বাইয়ের বেশ কয়েকটি জায়গায় বিস্ফোরণ ঘটানো হবে। এর তালিকায় রয়েছে শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’। বোমা দিয়ে মান্নাত উড়িয়ে দেওয়ার হুমকি দেন সেই ব্যক্তি।

এই ফোন পাওয়ার পর নড়েচড়ে বসে মুম্বাই পুলিশ। শুরু হয় খোঁজ। অবশেষে জানা গেল, অভিযুক্ত মধ্যপ্রদেশের জব্বলপুরের গঙ্গানগর এলাকার বাসিন্দা জিতেশ ঠাকুর। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। জানা গেছে, অভিযুক্ত এই প্রথম নয়, এর আগেও এ রকম ফোন করেছে। আপাতত মহারাষ্ট্র পুলিশ জিতেশকে রিমান্ডে নিয়েছে।

জানা গেছে, স্ত্রীর সঙ্গে প্রায় অশান্তি হয় যুবকের। ফলে মদপান করে এমন কাণ্ড ঘটান তিনি। এর আগে একাধিকবার মধ্যপ্রদেশ সরকারের কন্ট্রোলরুমে ফোন করে হুমকি দিয়েছেন। এবার মদপানরত অবস্থাতেই মহারাষ্ট্র পুলিশের কন্ট্রোলরুমে ফোন করেন। এ ঘটনার সঙ্গে নাশকতার কোনো সম্পর্ক নেই বলে পুলিশ বলেছে। গ্রেফতার হওয়া জিতেশকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। খুব শিগগির আদালতে তোলা হবে তাকে। মহারাষ্ট্র পুলিশ ইতোমধ্যে মধ্যপ্রদেশ পুলিশের সঙ্গে এ বিষয়ে কথা বলেছে।

 

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *