হোম ক্রীড়া শাহরুখ খান নতুন ক্রিকেট দল কিনলেন
শাহরুখ খান নতুন ক্রিকেট দল কিনলেন

শাহরুখ খান নতুন ক্রিকেট দল কিনলেন

0
0

খেলার দুনিয়ায় আবারো নতুন দল কিনলেন শাহরুখ খান। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পাশাপাশি এবার এমিরেটস ক্রিকেট বোর্ডের এমিরেটস টি ২০ লিগেও নতুন ফ্র‍্যাঞ্চাইজি কিনলেন কিং খান।

জানা গেছে, একা শাহরুখ নন মুম্বাই ইন্ডিয়ানসের মালিক নীতা অম্বানিও নাকি দল কিনেছেন এই নতুন লিগে। এই দুই তারকা ছাড়াও দিল্লি ক‍্যাপিটালসের কিরণ কুমার গান্ধী এবং ফাইনান্সিয়াল সার্ভিসেস কোম্পানি ক‍্যাপ্রি গ্লোবালও দল কিনেছে এমিরেটস টি ২০ লিগে। শোনা যাচ্ছে, চেন্নাই সুপার কিংসও দল কেনার চিন্তা ভাবনা করছে।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের পাশাপাশি ক‍্যারিবিয়ান ক্রিকেট লিগেও খেলে শাহরুখের দল ট্রিনবাগো নাইট রাইডার্স। ক্রিকেট বিশ্বে যেভাবে জনপ্রিয় হয়ে উঠছে দুবাই তাতে এই টুর্নামেন্টেরও ভবিষ‍্যতে সফলতাই দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা। তাই বলা যায়, ঠিক জায়গাতেই হাত দিয়েছেন শাহরুখ ও মুকেশ-পত্নি।

কিছুদিন আগেই শোনা গিয়েছিল, আইপিএলে একটি ক্রিকেট দল কিনতে চলেছেন রণবীর দীপিকা। বিসিসিআই ইতিমধ‍্যেই ঘোষনা করেছে ২০২২ সালে আইপিএলে আরো দুটি দল বাড়তে চলেছে। শোনা যাচ্ছে তাদের মধ্যে একটি দল কেনার ইচ্ছা রয়েছে এই তারকা জুটির।

ছেলে আরিয়ান খানের মাদক কাণ্ড নিয়ে গত এক মাস এক রকম গা ঢাকা দিয়েই ছিলেন শাহরুখ। ‘পাঠান’ ছবির শুটিং করতে গত মাসেই স্পেন যাওয়ার কথা ছিল তার। কিন্তু ছেলে হঠাৎ করেই মাদক কাণ্ডে জড়িয়ে পড়ায় সেই শুট বাতিল করতে বাধ‍্য হন তিনি। এখন আরিয়ান বাড়ি ফিরেছেন, ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরছেন তিনি। এবার কাজে ফিরবেন শাহরুখ।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *