হোম জাতীয় শান্তিপূর্ণ নির্বাচন, কিছু বিচ্ছিন্ন ঘটনা এবং বিএনপি-ঐক্যফ্রন্টের অভিযোগ

শান্তিপূর্ণ নির্বাচন, কিছু বিচ্ছিন্ন ঘটনা এবং বিএনপি-ঐক্যফ্রন্টের অভিযোগ

12
0

সারাদেশে কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে তুলনামূলক শান্ত পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনী সংঘাত সংঘর্ষে গত রাত থেকে এ পর্ন্ত নিহত হয়েছে ১৩ জন। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে। আলোচিত নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন , নিজ কেন্দ্রে বিরোধীপক্ষের কোনো পোলিং এজেন্ট পাননি তিনি।

এদিকে, জাতীয় ঐক্যফন্ট ও বিএনপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে, ধানের শীষের এজেন্ট নেই। কোথাও আগেই ব্যালট বাক্স ভর্তি। ভোট দিতে যাওয়া যেন অপরাধ। রীতিমতো অবরুদ্ধ পরিস্থিতি। কেন্দ্রের বাইরে লম্বা নকল লাইন। প্রশাসনের সহায়তায় আওয়ামী লীগের লোকজন সারা দেশে সংহিসতা ও দখলের নির্বাচন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

(12)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *