হোম বিনোদন শাকিব খান অসুস্থ, শুটিং বন্ধ
শাকিব খান অসুস্থ, শুটিং বন্ধ

শাকিব খান অসুস্থ, শুটিং বন্ধ

38
0
1

মিডিয়া পাড়ার অনেকেই আক্রান্ত হয়েছেন ডেঙ্গু জ্বরে। তাই আতঙ্ক একটা থেকেই যায়। ঢাকাই সিনেমার কিং শাকিব খানও জ্বরে ভুগছেন। ফলে জ্বরের কারণে শুটিং বন্ধ রাখা হয়েছে।

বদিউল আলম খোকনের পরিচালনায় ‘আগুন’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন শাকিব। এতে তার বিপরীতে অভিনয় করছেন নবাগত জাহরা মিতু। এরই মধ্যে হঠাৎ করে জ্বরে পড়েন নায়ক। জ্বরের কারণে শুটিং বন্ধ। প্রায় এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছেন তিনি। তবে আশার কথা হলো ডেঙ্গু হয়নি শাকিবের।

গণমাধ্যমকে শাকিব খান বলেন, জ্বর-সর্দি হয়েছে। এখনো সেরে উঠিনি, বাড়িতেই বিশ্রাম নিচ্ছি। তবে ডেঙ্গু হয়নি আমার। এটা মৌসুমি জ্বর। আপাতত শুটিং করতে পারছি না। সুস্থ হয়েই শুটিংয়ে ফিরবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি।

শাপলা মিডিয়া প্রযোজিত  ‘শাহেন শাহ’ ছবি আগামী ৪ অক্টোবর মুক্তি পাবে। এতে তার বিপরীতে অভিনয় করেন নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত।

(38)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *