হোম আন্তর্জাতিক লাদাখের ১ হাজার বর্গ কিলোমিটার এলাকা চীনের দখলে
লাদাখের ১ হাজার বর্গ কিলোমিটার এলাকা চীনের দখলে

লাদাখের ১ হাজার বর্গ কিলোমিটার এলাকা চীনের দখলে

0
0

দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি কেন্দ্রের কাছে একটি রিপোর্ট জমা দিয়েছেন গোয়েন্দারা। সেখানে বলা হয়েছে, লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর লাগাতার আগ্রাসন চালিয়ে যাচ্ছে চীন। এ পর্যন্ত প্রায় ১ হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করে ফেলেছে কমিউনিস্ট দেশটি।

গত এপ্রিল মাস থেকেই, দেপসাং প্লেন অঞ্চলে পেট্রোলিং পয়েন্ট ১০ থেকে ১৩ পর্যন্ত প্রায় ৯০০ বর্গ কিলোমিটার দখল করেছে চীন।

গালওয়ান উপত্যকায় ১২ ও হট স্প্রিং এলাকায় ১২ বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে চীনা বাহিনী। শুধু তাই নয়, প্যাংগং লেক বরাবর ফিঙ্গার ১ থেকে ফিঙ্গার ৮ পর্যন্ত বরাবর টহল দিয়ে এসেছে ভারতীয় ফৌজ।

তবে চীনের দাবি, ফিঙ্গার ৮ থেকে ফিঙ্গার ৪ পর্যন্ত তাদের এলাকা। ফলে সংঘাত বাড়ছে দুই বাহিনীর মধ্যে। গত মে মাসে ওই এলাকায় আচমকাই ভারতীয় জওয়ানদের ওপর লাঠি ও পাথর নিয়ে হামলা চালিয়েছিল চীনা বাহিনী।

গত ২৯ আগস্ট ও ৩০ আগস্ট রাতে প্যাংগং লেকের দক্ষিণ প্রান্ত দিয়ে ভারতের জমিতে ঢোকার চেষ্টা করে লালফৌজ। ফলে ওই এলাকার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *