হোম অন্যান্য লকডাউন আরও ৭ দিন বাড়বে !
লকডাউন আরও ৭ দিন বাড়বে !

লকডাউন আরও ৭ দিন বাড়বে !

0
0

লকডাউন আরও সাতদিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত বহাল রাখার সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ মন্ত্রিপরিষদ বিভাগের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে আগামীকাল রোববার প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে সারাদেশে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে দেশে ‘কঠোর লকডাউন’ চলছে।  ৪ দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়, যা আগামী ২৩ মে মধ্যরাত পর্যন্ত থাকবে।

চলমান এই লকডাউনে বন্ধ করে দেওয়া হয় বাস সার্ভিস, লঞ্চ, বিমান ও রেল যোগাযোগ। তবে পরবর্তীতে অর্ধেক আসন খালি রেখে সিটি করপোরেশন এলাকায় বাস ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করা হয়, যা এখনো চলমান রয়েছে। এছাড়া কয়েকটি আন্তর্জাতিক রুটেও ফ্লাইট চালু করা হয়েছে। তবে লঞ্চ, ট্রেন ও দূরপাল্লার বাস বন্ধ রয়েছে।

ভারতের করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে দেশটির সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদও আরও আট দিন বাড়িয়েছে বাংলাদেশ সরকার। দেশটির সঙ্গে স্থলসীমান্ত দিয়ে যাত্রীদের চলাফেরা নিষেধের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *