হোম আন্তর্জাতিক লকডাউন অমান্য করায় পুলিশের গুলিতে মৃত্যু
লকডাউন অমান্য করায় পুলিশের গুলিতে মৃত্যু

লকডাউন অমান্য করায় পুলিশের গুলিতে মৃত্যু

61
0
করোনাভাইরাসের কারণে প্রায় সব দেশেই লকডাউন। অমান্য করায় শাস্তিও দিচ্ছে বিভিন্ন দেশ। এবার লকডাউন অমান্য করায় ফিলিপাইনে পুলিশের গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সম্প্রতি দেশটির আগুসান দেল নর্তে প্রদেশের নাসিপিত শহরে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শহরের করোনাভাইরাস চেক পয়েন্টে ৬৩ বছর বয়সী একজনকে আটকানো হলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। একপর্যায়ে কর্মকর্তা ও পুলিশকে তিনি হুমকি দিতে থাকেন।

পুলিশের দাবি, ওই ব্যক্তি নেশাগ্রস্ত ছিলেন। তিনি পুলিশ ও সরকারি কর্মকর্তাদের বাজে মন্তব্য ও হুমকি দিচ্ছিলেন।

(61)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *