হোম জাতীয় রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধা থাকবে না: প্রধানমন্ত্রী
রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধা থাকবে না: প্রধানমন্ত্রী

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধা থাকবে না: প্রধানমন্ত্রী

14
0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজাকারের তালিকায় কোনো মুক্তিযোদ্ধা থাকবে না । তিনি বলেছেন, সদ্য প্রকাশিত তালিকা পাকিস্তানি হানাদার বাহিনীর করা তালিকা ছাড়া আর কিছু নয়।

রাজাকারের তালিকা যাচাই-বাছাই করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, কোনো মুক্তিযোদ্ধাকে রাজাকার খেতাব দেওয়া হবে না। এটা হতে পারে না… এটা অসম্ভব, অন্তত আমার সময় না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যখন সারা দেশের মানুষ বিজয় উৎসব পালন করছেন তখন মুক্তিযোদ্ধাদের পরিবার এমন খবরে খুব কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন। তাদের আমি বলবো তারা যেন শান্ত থাকেন এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন। যারা যুদ্ধ করেছেন তাদের যদি রাজাকার শব্দটি শুনতে হয় তাহলে খারাপ লাগারই কথা। যারা মুক্তিযোদ্ধা তারা কোনোদিনও রাজাকারের তালিকায় থাকতে পারেন না। তিনি বলেন, তালিকা প্রকাশ করতে গিয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গোলমাল করে ফেলেছে। এই তালিকাটি নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। এটি খুব খারাপ কাজ হয়েছে। খুবই দুঃখজনক এবং কষ্টের বিষয়।

বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সূচনা বক্তব্যে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

(14)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *